Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Closed
  • 4.5
    (460)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
1 month ago
ভাবুন তো—একজন মানুষকে আপনি খুব ভালোবাসেন। কিন্তু তাকে কখনো বলেননি, শুধু ভেবেছেন, “সে বুঝবে।” আবার হয়তো খুব কষ্ট পেয়েছেন, কিন্তু মুখে কিছু না বলে চুপ করে থেকেছেন।

বাইরে থেকে সব ঠিকঠাক, অথচ ভেতরে জমে গেছে অনেক না-বলা অনুভূতি। একদিন হঠাৎ বুঝলেন, মানুষটা আর পাশে নেই।

তখন আফসোস হচ্ছে—“ইশ! যদি সেদিন আমি বলতাম…”। আসলে অনুভূতি প্রকাশ করা মানে দুর্বল হওয়া নয়, বরং সম্পর্ককে শক্ত করে তোলা।

যখন আপনি বলেন- “তুমি করলে আমি কষ্ট পেয়েছি” বা “তুমি করায় আমি অনেক খুশি হয়েছি”- তখন সেটি শুধু একটি বাক্য নয়, বরং ভেতরের অনুভূতিটাই প্রকাশ পায়।

মানুষ আপনার মনের ভেতরটা পড়ে নিতে পারে না, তাই বলা দরকার। খুশি হলে হাসুন, ভালোবাসলে জানান, কষ্ট পেলে বলুন। এভাবেই সম্পর্কগুলো প্রাণ পায়, মানুষগুলো আরও কাছের হয়ে ওঠে কারণ, অনুভূতি চেপে রাখা মানে নিজের ভেতরেই জট বেঁধে ফেলা। আর প্রকাশ করা মানে নিজেকে মুক্ত করা, হালকা করা।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.