অনেক বাবা-মা চিন্তায় পড়েন, সন্তান কেন স্কুলে বন্ধু বানাতে চায় না? অন্য বাচ্চাদের মতো সহজে মিশতে পারছে না? কেন সে একা একা খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? কেন সে চোখে চোখ রেখে কথা বলে না?
এসব আচরণকে অনেক বাবা-মা সন্তান লাজুক অথবা বড় হতে হতে নিজেই শিখবে ভেবে এড়িয়ে যান।
সবসময়ই যে এই আচরণগুলো অটিজমের জন্য ঘটে, তা নয়। তবে অনেক সময় এগুলো হতে পারে Autism Spectrum Disorder (ASD)-এর এলার্মিং ইঙ্গিত। তাই অযথা ভয় না পেয়ে, সঠিক সময়ে বুঝে নেওয়া জরুরি।
অটিজম হলো একটি নিউরোডেভেলপমেন্টাল কন্ডিশন। এতে বাচ্চাদের মধ্যে থাকে -
- অন্যের সাথে মিশতে, কথা বলতে বা বোঝতে, অনুভূতি প্রকাশ করতে অসুবিধা
- বারবার একই কাজ করা, নতুন কিছুতে অস্বস্তি
- ভিন্ন ভিন্ন আচরণ বা আগ্রহ
- যেকোনো কাজে আত্মনির্ভরশীলতা
বাবা-মা দুশ্চিন্তায় পড়ে যান, “আমার বাচ্চা কি পিছিয়ে পড়ছে?”
অটিজম মানেই পিছিয়ে পড়া নয়। কারণ অনেক অটিস্টিক বাচ্চারা বিশেষভাবে প্রতিভাবান হয়। কেউ সঙ্গীতে, কেউ আঁকায়, কেউ প্রযুক্তিতে অসাধারণ দক্ষতা দেখাতে পারে।
বাবা-মা হিসেবে আপনি কি করবেন?
- সন্তানের ভিন্নতাকে গ্রহণ করুন
- তাকে সময় ও ভালোবাসা দিন
- প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাহায্য নিন
- সবচেয়ে বড় কথা, অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না
আপনার সন্তান হয়তো একটু আলাদা, কিন্তু সে বিশেষভাবে তৈরি। আপনি যদি তার পাশে থাকেন, তবে সেই ভিন্নতাই হয়ে উঠবে তার শক্তি।