Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Open now
  • 4.5
    (459)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
2 months ago
ভালোবাসা পেলেই ভয় লাগে হারিয়ে যাবে!

এই ভয়টা কী নিছক কল্পনা?

না কি পুরোনো কোনো সম্পর্কে পাওয়া অবহেলা, বঞ্চনা আর ছেড়ে যাওয়ার সেই হৃদয়বিদারক মুহূর্তগুলো এখনো মনে রয়ে গেছে তীব্র ক্ষতের মতো?

একজন মানুষ যখন প্রিয় কারও ভালোবাসা পায়, তখন সেটাকে আঁকড়ে ধরতে চায় প্রাণপণে। কিন্তু ঠিক তখনই মনে হয়, এই মানুষটাই হয়তো একদিন সব ছেড়ে চলে যাবে!

এই ভয়, এই অস্থিরতা, এই মনের গভীরে জমে থাকা উৎকণ্ঠা, এগুলোই abandonment trauma বা পরিত্যক্ত হবার মানসিক ভয়-এর প্রধান উপসর্গ।

Abandonment trauma হলো এমন এক মানসিক অবস্থা, যা সাধারণত শৈশব কিংবা অতীতের গুরুত্বপূর্ণ সম্পর্ক থেকে উদ্ভূত হয়। যখন কোনো প্রিয়জন হঠাৎ চলে যায়, বা সম্পর্ক ভেঙে যায়, তখন মনের মধ্যে গড়ে ওঠে একধরনের ভীতি:

“আমি কি কখনোই ভালোবাসা ধরে রাখতে পারি না?”

এই ট্রমা মানুষকে করে তোলে অতিমাত্রায় সংবেদনশীল, সন্দেহপ্রবণ, এবং নিরাপত্তাহীন।

নতুন কোনো সম্পর্কে জড়ালেও, তারা প্রতিনিয়ত ভাবতে থাকে, “এই মানুষটাও কি আমায় ছেড়ে চলে যাবে?”

ভালোবাসার মধ্যেও এক অদ্ভুত চাপ, অস্থিরতা আর emotional anxiety কাজ করে প্রতিটি মুহূর্তে।

এমন ব্যক্তিরা অনেক সময়:

- সম্পর্কের খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন
- সঙ্গীর কাছ থেকে আশ্বাস পেতে থাকেন বারবার
- অতিরিক্ত জড়িয়ে পড়েন খুব কম সময়েই
- আবার মাঝেমাঝে হঠাৎ নিজেকে গুটিয়ে নেন, আঘাত পাওয়ার ভয়ে

📌 এই অবস্থায় সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে, নিজের ভেতরের যুদ্ধের কারণে।

নিজেকে বোঝা, অতীতের ক্ষতগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া, এবং ধীরে ধীরে emotionally secure হয়ে ওঠা, এসবই আপনাকে নিয়ে যাবে সুস্থ সম্পর্কের দিকে।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.