ছোট্ট রুজাইন দৌড়ে এসে বলল, “মা, আমি খেলতে যাই?”
মা হেসে বললেন, “ঠিক আছে, কিন্তু খেলতে গেলে প্রথমে তোমার হোমওয়ার্ক শেষ করো।”
তার ছোট্ট মুখটি কুঁচকে গেলো, একটু বিরক্ত হলেও সে শেষমেষ হোমওয়ার্ক শেষ করল।
সেই ছোট্ট মুহূর্তে বাচ্চা বুঝতে শেখে, মা-বাবা তাকে ভালোবাসে, তবে শাসনের মধ্য দিয়ে একইসাথে জীবনের নিয়ম আর দায়িত্ব শেখাচ্ছে।
বাচ্চারা বড় হয় যত্নে ভালোবাসায়, নিরাপত্তা আর সঠিক গাইডলাইনের মাধ্যমে। বাবা-মায়ের ছোট্ট ছোট্ট পদক্ষেপই গড়ে তোলে তার ভবিষ্যৎ। অনেক সময় বাবা-মা ভাবেন, কঠোর শাসন, disciplined ও গদবাঁধা রুটিনই তার সন্তানকে সঠিক পথে রাখবে।
কিন্তু অতিরিক্ত আদর যেমন সন্তানকে বিগড়ে দেয়, তেমনি অতিরিক্ত শাসন তার মানসিক বিকাশে বড় ক্ষতি করে, আত্মবিশ্বাস কমায়, সৃজনশীলতা আটকায় এবং ভেতরে ভয় তৈরি করে।
অতিরিক্ত আদর-আহ্লাদ মিষ্টি মনে হলেও, নিয়ন্ত্রণ না থাকলে সে নিয়ম মানতে শেখে না, নিজের ভুল বোঝার ক্ষমতা হারায়।
সন্তানের সঠিক মানসিক বিকাশে যেমন আদরের প্রয়োজন আছে ঠিক পাশাপাশি শাসন করাটাও খুবই গুরুত্বপূর্ণ, সঠিক ব্যালান্স করতে হবে। ভুল করলে সন্তানের পাশে থেকে বোঝানো, সীমা ঠিক রাখা এবং ভালোবাসা দেখানো তার আবেগ, সামাজিক দক্ষতা ও মানসিক শক্তি গড়ে তোলে।
অতিরিক্ত কিছুই ভালো নয়, তা হোক শাসন আর আদর, দুটোকেই সঠিকভাবে ব্যবহার করলে আপনার সন্তান হবে আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং মানসিকভাবে স্ট্রং।