Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Open now
  • 4.5
    (459)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
1 month ago
ঘুম থেকে ওঠার পরের এক ঘন্টার সময়টা আসলে শুধু একটা সকাল নয়, এই প্রথম এক ঘণ্টায় আপনি যা করেন, সেটাই নির্ধারণ করে সারাদিন আপনার ফোকাস থাকবে নাকি ছড়িয়ে যাবে, মন শান্ত থাকবে নাকি অকারনে অস্থির লাগবে।

আমরা সবাই ঘুম ভাঙতেই আগে ফোন হাতে নেই, অথচ সবার আগে আপনার আলোতে যাওয়া উচিত, অথবা কোনো ফিজিক্যাল একটিভিটি করা উচিত।

ঘুম ভাঙতেই ফোনে ঢুকে পড়া, আলো না নেওয়া, শরীর না জাগিয়েই রিলিস দেখতে থাকা, এই ছোট অভ্যাসগুলো মস্তিষ্ককে ধীরে ধীরে “স্ট্রেস মোড”-এ ঢুকিয়ে দেয়। তখন সারাদিন ক্লান্ত লাগে, মন বসে না, চোখে ঘুম ঘুম ভাব থাকে।

সকালে প্রাকৃতিক আলো, পানি, একটু নড়াচড়া আর শান্ত মনোভাব পেলে মস্তিষ্ক নিজেই নিজেকে ব্যালান্স করে নেয়। কর্টিসল ঠিকভাবে বাড়ে, মুড স্থির থাকে, ফোকাস সহজ হয়।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.