কাজের চাপ, পরিবারের দায়িত্ব, টাকার চিন্তা, পড়াশোনার চিন্তা, ক্যারিয়ার নিয়ে চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে মাথার ভেতর এক অদৃশ্য ঝড় বইতেই থাকে। এই ঝড়ের নামই Chronic Stress, বা দীর্ঘস্থায়ী মানসিক চাপের ভেতর দিয়ে যাচ্ছেন, যা ধীরে ধীরে শুধু মনকে নয়, শরীরকেও ভেঙে দিচ্ছে।
ভেবে দেখেছেন কখনও -
➤ হুটহাট মাথাব্যথা কেন হয়?
➤ বারবার হজমে সমস্যা কেন হয়?
➤ শরীরে ক্লান্তি, ব্যথা, অবসাদ কি শুধু শারীরিক কারণেই?
উত্তরটা লুকিয়ে আছে আপনার অতিরিক্ত মানসিক চাপের মধ্যে। চাপ যখন দীর্ঘস্থায়ী হয় -
➤ রক্তচাপ বেড়ে যায়
➤ হজমপ্রক্রিয়া ভেঙে পড়ে
➤ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়
➤ শরীর জুড়ে ছড়িয়ে পড়ে অকারণ ব্যথা ও অবসাদ
সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, এই ক্ষয়ক্ষতি অনেক সময় আমরা বুঝতেই পারি না, যতক্ষণ না শরীর নিজেই ডেঞ্জার সিগন্যাল দেখিয়ে দেয়!
দীর্ঘদিন ধরে জমতে থাকা চিন্তা, উৎকণ্ঠা আর দুশ্চিন্তা শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং নিঃশব্দে আপনার শরীরকে ভেতর থেকে অসুস্থ করে তোলে।
তাই চাপ হালকা করুন, নিজের শরীর-মনকে একসাথে যত্ন নিন এবং ফিরিয়ে দিন নতুন শক্তি আর সতেজতা।