বন্ধুর সাথে আড্ডায় বসে আছেন। হঠাৎ সে হালকা মজা করে বলল, “তুমি তো সবসময় বেশি সিরিয়াস!”
বাকিদের কাছে এটা হয়তো একদমই সাধারণ একটা কথা। সবাই হাসাহাসি করল, মুহূর্তটা শেষ হয়ে গেল। কিন্তু আপনার ভেতরে শুরু হলো ঝড়। মনে হচ্ছে যেন ছোট একটা কথা বা সামান্য আচরণ আপনাকে trigger করছে, ভেতরকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে।
হৃদস্পন্দন বেড়ে গেল, বুক ধড়ফড় করছে, এমন যেনো কোনো অদৃশ্য আঘাত পেলেন, যা বাইরে কেউ বুঝতে পারছে না।
Hypersensitivity & Emotional Dysregulation, কখনও কখনও ছোট্ট একটি কথাই মুহূর্তে ভেঙে দেয় মুড, কাঁপিয়ে তোলে আত্মবিশ্বাস, আর ভেঙে দিতে পারে পুরো সম্পর্ক।
অনেক সময় অন্যরা ভাবে, সে খুব ড্রামাটিক বা extra sensitive, কিন্তু যারা BPD (Borderline Personality Disorder), Anxiety বা Trauma survivors, তারা ভেতরে ভেতরে প্রতিদিন এমন লড়াইয়ের মুখোমুখি হয়।
কারণ আপনার sensitivity দুর্বলতা নয়, এটাই প্রমাণ করে আপনি অনুভব করতে পারেন গভীরভাবে, যেটা হয়তো সবার পক্ষে সম্ভব নয়।