Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Open now
  • 4.5
    (459)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
1 year ago
জীবনের প্রতিটি ধাপে হতাশা ও একাকিত্ব আসতেই পারে, কিন্তু আপনি একা নন। একটু যত্ন নিলেই মনের অন্ধকার দূর করা সম্ভব -

- কথা বলুন: আপনার অনুভূতিগুলো বিশ্বাসযোগ্য কারো সাথে শেয়ার করুন। মন হালকা হবে।

- শরীরচর্চা করুন: দিনে অন্তত ২০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন, এটি মস্তিষ্কের নার্ভ সতেজ ও ডোপামিন রিলিজ করে আপনাকে ভালো রাখতে সাহায্য করবে।

- মনের যত্নে সাহায্য নিন: প্রয়োজন হলে পেশাদার কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নিন, এক্ষেত্রে প্রথমে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন।

- নিজেকে সময় দিন: নিজের পছন্দের কাজ করুন—বই পড়া, পছন্দের কাজ বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো।

- সম্পর্কে যুক্ত থাকুন: প্রিয়জনদের সাথে সময় কাটান। একাকিত্ব দূর করতে সম্পর্কের উষ্ণতা সবচেয়ে কার্যকর।

অবসাদ আর একাকিত্ব কোনো স্থায়ী অবস্থা নয়। আজকের ছোট্ট কিছু পদক্ষেপই আগামী দিনগুলোকে সুন্দর করে তুলতে পারে।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.