Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Open now
  • 4.5
    (459)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
2 days ago
শুনতে কেমন অদ্ভুত শোনালেও, এ অনুভূতি আমাদের অনেকের মধ্যেই আছে। সাফল্য এলে সবাই যেমন খুশিতে ভেসে যায়, আপনার ভেতরেও এক অদ্ভুত অস্থিরতা কাজ করে।

মনে হতে থাকে, “এত বড় কিছু কি সত্যিই আমার জন্য?” কিংবা “আজ আছে, কাল হয়তো সব শেষ হয়ে যাবে!”

এই যে অকারণ ভয়, নিজের অর্জনকে ছোট করে দেখা, এটা Success Anxiety বা Imposter Syndrome।

পরীক্ষায় ভালো রেজাল্ট করলেন, তবুও মনে হচ্ছে ভাগ্য ভাল ছিলো মাত্র। চাকরিতে পদোন্নতি পেলেন, অথচ মনে হচ্ছে, “আমার চেয়ে যোগ্য মানুষ আরও ছিলো।” পরিবার বা বন্ধুদের কাছে প্রশংসা পেলেন, তবুও মনে হচ্ছে, “একদিন তারা বুঝে ফেলবে, আমি আসলে এতটা ভালো নই।”

এই দোটানার ভেতরে থেকে আপনি সুখের মুহূর্তগুলো পুরোপুরি উপভোগ করতে পারেন না। যেন নিজের আনন্দ উপভোগ করারও অনুমতি দেন না নিজেকে।

আপনি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখানে পৌঁছাতে আপনার প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আর একাগ্রতার বড় ভূমিকা আছে।

প্রতিটি সাফল্যই আপনার যোগ্যতার প্রমাণ, সেটিকে ছোট করে দেখা মানে নিজেকে অস্বীকার করা। ভুল, ব্যর্থতা বা ভয়, এসব আসবেই, কিন্তু এগুলো আপনার সাফল্যের মূল্যকে কখনও কমিয়ে দিতে পারে না।

- কীভাবে এই ভয় কাটাবেন?

> নিজের অর্জনকে স্বীকৃতি দিন: “এটা আমি করেছি” বলার সাহস রাখুন।

> ছোট ছোট সাফল্যও উদযাপন করুন: প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ।

> ভয়কে স্বাভাবিক হিসেবে নিন: ভয় মানেই আপনি ব্যর্থ নন, বরং আপনি নতুন কিছু অর্জনের পথে আছেন।

> Self-compassion চর্চা করুন: নিজেকে সেই ভালোবাসা দিন, যেভাবে অন্য কাউকে দিতেন।

এবার থেকে যখন মনে হবে, “নিজের সাফল্যেও কেন ভয় লাগছে?”, তখন একটু থেমে ভাবুন, এই ভয় আসলে আপনার যোগ্যতাকে কমিয়ে দিচ্ছে না, বরং আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.