Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Closed
  • 4.5
    (459)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
1 month ago
জীবন এক অমূল্য উপহার- প্রতিটি মানুষ, প্রতিটি গল্প, প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ।

কিন্তু যখন হতাশা, একাকীত্ব আর মানসিক যন্ত্রণা চারদিক থেকে ঘিরে ধরে, তখন অনেকের কাছে বেঁচে থাকাটাই অসহনীয় মনে হতে পারে।

এই অনুভূতিগুলো দুর্বলতা নয়, এগুলো এমন এক কষ্ট, যার যত্ন, সহানুভূতি এবং চিকিৎসা দরকার।

সাম্প্রতিক তথ্যানুযায়ী বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন মানুষ আ.ত্মহ.ত্যার পথ বেছে নিচ্ছেন, এটি আমাদের জন্য গভীর উদ্বেগে ও জাগরণের বার্তা।

মানসিক স্বাস্থ্য কখনোই অবহেলার বিষয় নয়। অনেক ক্ষেত্রেই ঠিক সময়ে কেউ পাশে দাঁড়ালে, মন দিয়ে শুনলে, সাহস দিয়ে বললে, “আমি আছি” - একটি অমূল্য প্রাণ অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে।

কখনও কখনও আপনার সামান্য সময়, আপনার আন্তরিকতা, বা একজন পেশাদার কাউন্সেলরের সঠিক সহায়তাই কারও জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে।

আ/ত্মহ/ত্যা প্রতিরোধ করা শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। স্বাস্থ্য, শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়সহ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যম, সবার সম্মিলিত উদ্যোগ দরকার। কারণ নিরাপদ, সহানুভূতিশীল একটি সমাজই মানুষের মনে আশা ফিরিয়ে আনে।

আপনার চারপাশের কেউ যদি হঠাৎ নিজেকে গুটিয়ে নেন, কথা কমিয়ে দেন, অকারণে সবকিছু থেকে দূরে সরে যান, বা বেঁচে থাকার প্রতি অনীহা প্রকাশ করেন, তাহলে তাকে বিচার না করে কাছে টানুন;

- মন দিয়ে শুনুন
- একা থাকতে দেবেন না
- প্রয়োজন হলে দ্রুত পেশাদার সহায়তা নিতে উৎসাহ দিন
- জরুরী পরিস্থিতিতে কল করুনঃ ৯৯৯ এ

প্রতিটি প্রাণ মূল্যবান। সচেতনতা, সহমর্মিতা ও সময়মতো সহায়তাই পারে নিরাশার অন্ধকার সরিয়ে জীবনে নতুন করে আলো এনে দিতে; আরও একটি সুযোগ, আরও একটি ভোর।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.