Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Closed
  • 4.5
    (459)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
2 months ago
সব কিছুই বিরক্তিকর লাগে?

রাতের বেলা রিমা (ছদ্ধনাম) ছাদের কোণে বসে ছিল।

চাঁদের আলো, হালকা বাতাস, সবই চারপাশে সুন্দর লাগার কথা.. কিন্তু তার মনে কিছুই লাগছে না।

বন্ধুর ডাক, পরিবারের হাসি, প্রিয় গানের সুর, পুরোনো স্মৃতির গন্ধ, যতই চেষ্টা করছে কিছুতেই আনন্দ পাচ্ছে না, কোনো কিছুই আর যেন তাকে ছুঁতে পারছে না, ভিতরে শুধু শূন্যতা। হাসি আসে না, কাঁদলেও চোখ ভিজে না, আর আগ্রহ যেন হারিয়ে গেছে প্রতিটি কাজে।

সব কিছুই কেমন যেন বিরক্তিকর লাগে!

এটা হতে পারে Apathy বা Emotionless Feeling, যেখানে আনন্দ, দুঃখ, উত্তেজনা সব অনুভূতি যেন হারিয়ে যায়।

- কেন এমন হয়?

➤ দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ডিপ্রেশন
➤ অতিরিক্ত একঘেয়ে জীবনধারা
➤ অতীতের গভীর মানসিক আঘাত বা ট্রমা
➤ কিছু শারীরিক ও স্নায়বিক সমস্যা

- কেন গুরুত্ব দেবেন?

এই অবস্থা শুধু আপনার মনকে নয়, জীবনের সব সম্পর্ক, কাজ এবং লক্ষ্যকেও প্রভাবিত করে। সময়মতো যত্ন না নিলে এই নিরাবেগ অবস্থা গভীর মানসিক অসুস্থতায় রূপ নিতে পারে।

- সমাধানের দিকগুলোঃ

➤ নিজের অনুভূতিগুলো চিহ্নিত করুন
➤ ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করুন
➤ বিশ্বস্ত কারো সাথে কথা বলুন
➤ প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন

জীবন সবসময় রঙিন থাকবে না, কিন্তু অনুভূতির শূন্যতায় আটকে পড়া থেকে বের হওয়া সম্ভব।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.