Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Closed
  • 4.5
    (460)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
1 month ago
কখনও কি এমন হয়েছে- আপনি কারো ওপর পুরোটা বিশ্বাস রেখেছেন, আর হঠাৎ সেই বিশ্বাস মুহূর্তেই ভেঙে গেছে?

তখন মনে হয় যেন পুরো পৃথিবীটা থেমে গেছে, বুকের ভেতর জমে যায় এক অদৃশ্য কষ্ট।

মনে ঘুরপাক খায় প্রশ্নগুলো- “আমি কি ভুল করলাম? কেন এমন হলো?” এমন সময় নিজেকে দোষী ভাবাটা খুব স্বাভাবিক। কিন্তু আসল বিষয় হলো নিজেকে বোঝা।

আপনার অনুভূতিগুলো স্বীকার করুন। চাইলে কাঁদুন, লিখে ফেলুন, কিংবা এমন কারো সাথে ভাগ করুন যার কাছে আপনি নিরাপদ মনে করেন। কারণ ভেতরে চাপা রাখলে কষ্ট আরও ভারী হয়ে যায়।

নিজের সীমারেখা তৈরি করুন। যে মানুষ বা পরিস্থিতি আপনাকে আঘাত দিয়েছে, তার কাছে আর অতিরিক্ত আশা বা নির্ভরতা রাখবেন না। নিজের প্রয়োজন ও অনুভূতিকে অগ্রাধিকার দিন। মনে রাখবেন, সময়ের সাথে সাথে বিশ্বাস আবার তৈরি হয়, তবে তা ধীরে ধীরে।

সবচেয়ে জরুরি; নিজের প্রতি সদয় হোন। বিশ্বাস ভাঙা মানে আপনি অমূল্য নন, বরং এটি একটি শিক্ষা, যা আপনাকে করে তোলে আরও শক্ত, আরও সচেতন।

হারানো বিশ্বাস জায়গা করে দেয় নতুন বিশ্বাস, নতুন আশা আর একদম নতুন শুরু করার সুযোগকে।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.