Verified

LifeSpring Panthapath

  • Mental Health Service in Dhaka
  • Closed
  • 4.5
    (460)
LifeSpring Panthapath
LifeSpring Panthapath
2 months ago
মানুষের সবথেকে বড় ভুল হলো সে মনে করে তার হাতে অনেক সময় আছে..

আমরা ভাবি, আজ হাড়ভাঙা খাটুনি খেটে টাকা জমাই, আনন্দের প্ল্যান গুলি বরং তোলা থাক কালকের জন্য। অথচ আমরা ভুলে যাই, জীবন বড় অনিশ্চিত এক পরীক্ষার মতো।

ঠিক সময়ের স্বপ্ন গুলো ঠিক সময়ে পূরণ না করলে স্বপ্নগুলো একদিন টুপ করে ঝরে পড়ে। আসলে জীবনের হিসেবে কোনো 'পরে' শব্দ টি নেই।

রূপালি চাঁদের আলোয় জোছনা দেখা কিংবা প্রিয় মানুষের হাত ধরে উদ্দেশ্যহীন হাঁটা, যে সময়টা আজ আপনার সামনে আছে, কয়েক বছর পর কোটি টাকা খরচ করলেও সেই মুহূর্ত আর ফিরে আসবে না।

ঘড়ি হয়তো চলবে, কিন্তু ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে আপনার মনের সেই সতেজতা আর খুঁজে পাবেন না। টাকা তো উপার্জিত হবেই, কিন্তু জীবন যেন টাকার পেছনে ছুটতে ছুটতে শুকনো পাতার মতো না হয়ে যায়।

হিমু হওয়ার দরকার নেই, তবে মাঝে মাঝে খালি পায়ে ঘাসের ওপর দাঁড়িয়ে আকাশ দেখার যে সুখ, সেই সুখটুকু অন্তত আগামীর জন্য তুলে রাখবেন না।

চা গরম থাকতেই চুমুক দিতে হয়, জীবনও ঠিক তাই।
This site uses cookies from Google to deliver its services. By using this site, you agree to its use of cookies.