ডা: ইন্দ্রনীল দাস একজন অভিজ্ঞ নাক, কান ও গলা (ENT) এবং হেড–নেক সার্জারি বিশেষজ্ঞ। এখানে নাক, কান ও গলার সকল রোগের আধুনিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কানে কম শোনা, কানে ব্যথা বা পুঁজ পড়া, নাক বন্ধ, সাইনুসাইটিস, অ্যালার্জি, গলার ব্যথা, টনসিলের সমস্যা, ভয়েস পরিবর্তন ও মাথা ঘোরা (ভার্টিগো) সংক্রান্ত চিকিৎসা করা হয়।
এছাড়াও থাইরয়েড, প্যারোটিড ও সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের গাঁট/টিউমার, টনসিল টিউমার এবং মুখ, গলা ও ঘাড়ের যেকোনো গাঁট বা টিউমার সংক্রান্ত মূল্যায়ন ও গাইডলাইন প্রদান করা হয়। শিশু ও প্রাপ্তবয়স্ক সকল রোগীর জন্য ন্যাসাল এন্ডোস্কপি, শ্রবণ পরীক্ষা এবং অস্ত্রোপচারের আগে ও পরে সম্পূর্ণ ফলো-আপ কনসালটেশন উপলব্ধ।